
নিউজ ডেস্কঃ রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ জন সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজায় অংশ নিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার করবো। হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছি। পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে হত্যার ঘটনায় শামীম রেজা ও মো. সুলতান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।