News71.com
 Bangladesh
 29 Oct 23, 07:20 PM
 145           
 0
 29 Oct 23, 07:20 PM

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

 

 

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদ। আজ রোববার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। গতকাল পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন