News71.com
 Bangladesh
 29 Oct 23, 07:20 PM
 109           
 0
 29 Oct 23, 07:20 PM

২৮ অক্টোবরের সংঘর্ষে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

২৮ অক্টোবরের সংঘর্ষে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসমাবেশ ঘিরে গতকাল শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের কাঁদানেগ্যাসে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

 

শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাচ্ছিলেন৷ এ সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা উল্টে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন