
নিউজ ডেস্কঃ বিএনপির হরতালের দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সকালে সেখানে সিআইডির কর্মকর্তাদের আলামত সংগ্রহ করতে দেখা যায়।
পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল।’