News71.com
 Bangladesh
 29 Oct 23, 12:52 PM
 182           
 0
 29 Oct 23, 12:52 PM

হরতাল আতঙ্কে সড়কে গণপরিবহন কম

হরতাল আতঙ্কে সড়কে গণপরিবহন কম

 

 

নিউজ ডেস্কঃ দেশজুড়ে চলছে বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। আতঙ্কে রোববার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে। তবে রাস্তায় হরতাল সমর্থকদের দেখা মেলেনি৷ আইশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে ৷ মোড়ে মোড়ে আছে আওয়ামী লীগ নেতাকর্মীরাও। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

 

সরেজমিন দেখা গেছে, গণপরিবহন চলছে না বললেই চলে। দীর্ঘ সময় পর একটি দুটি বাস চলছে। রাস্তায় সিএনজি অটোরিকশা, রিকশা আর রাইড শেয়ারিংয়ের বাইকে অফিসগামী মানুষদের গন্তব্যে যেতে দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস না পেয়ে অনেকে হেঁটেই অফিসের দিকে রওনা হয়েছেন। বাস কম চলায় রিকশার ভাড়া বেশি চাইতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন