
নিউজ ডেস্ক: উপজেলার চর-আড়িয়ারা গ্রামে ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃওরা। অব্যাহত ভাংচুর ও লুটপাটের এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গত ১০ জুলাই নুর ইসলাম নিহত হয়। এ ঘটনায় ইদ্রিস শেখ বাদি হয়ে ৫৮ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ওই গ্রামে সার্বক্ষণিক পুলিশের ক্যাম্প বসানো হয়। এই অবস্থায় গত কয়েকদিন ধরে ওই গ্রামের ১৫টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পারভিন বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের পর নজরুল মোল্যার নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারাবাহিকভাবে ১৪/১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণ ও গরুসহ মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।