
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘রোবাবর সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকেও আটক করে নিয়ে যায়।’