News71.com
 Bangladesh
 29 Oct 23, 12:26 PM
 148           
 0
 29 Oct 23, 12:26 PM

হরতালে পিকেটিং নেই, পয়েন্টে পয়েন্টে পুলিশ

হরতালে পিকেটিং নেই, পয়েন্টে পয়েন্টে পুলিশ

 

 

নিউজ ডেস্কঃ দেশজুড়ে রোববার বিএনপির ডাকা হরতালের সকালে রাজধানী ঢাকার কোথাও বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। রোববার সকালে মিরপুর, শেওড়াপাড়া, রোকেয়া স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, মহাখালী, কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল, নয়াপল্টন, ঢাকা আরিচা মহাসড়ক, মিরপুর রোড ঘুরে বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি। 

 

যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন