
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার বিএনপি-জামায়াতের ৮ শতাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব আদালতের পৃথক পৃথক বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে পাঠানো বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বাকিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।