News71.com
 Bangladesh
 28 Oct 23, 09:05 PM
 132           
 0
 28 Oct 23, 09:05 PM

হরতালে বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন মালিক সমিতির

হরতালে বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন মালিক সমিতির

 

 

নিউজ ডেস্কঃ বিএন‌পির ডাকা দেশব্যাপী হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সংগঠনের মহাস‌চিব খন্দকার এনা‌য়েত উল‌্যাহের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন‌বি‌রোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখ‌নও সাড়া দে‌বে না, ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে। এ জন্য হরতাল উপেক্ষা করে রোববার রাজধানীর অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে চল‌বে দূরপাল্লার বাস। একই সঙ্গে বিএন‌পির হরতাল চলাকালে গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন