News71.com
 Bangladesh
 28 Oct 23, 07:04 PM
 167           
 0
 28 Oct 23, 07:04 PM

রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার বিকালে এসব বাসে আগুন দেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপির কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়ক দিয়ে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাঠি হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নেমে যায়। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে বিকালে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন