
নিউজ ডেস্কঃ রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে পুরো ঢাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় এলাকার নিরাপত্তায় বিশেষ মনোযোগ দিয়েছে পুলিশ বাহিনী।
বিএনপির সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর সচিবালয় থেকে অদূরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। সরেজমিনে সচিবালয় এলাকায় ঘুরে কঠোর নিরাপত্তা বলয় দেখা গেছে। সচিবালয়ের সামনে মূল গেটে র্যাবের কয়েকটি গাড়ি টহল দিচ্ছে, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। জিরো পয়েন্ট মোড়ে পুলিশের অবস্থান রয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে সচিবালয়ের পশ্চিম পাশে পুলিশের অবস্থান রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়িও অবস্থান করতে দেখা গেছে।