News71.com
 Bangladesh
 28 Oct 23, 01:56 PM
 125           
 0
 28 Oct 23, 01:56 PM

সাংস্কৃতিক আয়োজনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

সাংস্কৃতিক আয়োজনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

 

 

নিউজ ডেস্কঃ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্দ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার।

 

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে তীব্র রোদ উপেক্ষা করে মঞ্চের সামনের রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন তারা। ঢাকা মহানগরীর আশেপাশের জেলার নেতাকর্মীরাও দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন