News71.com
 Bangladesh
 28 Oct 23, 01:55 PM
 132           
 0
 28 Oct 23, 01:55 PM

টানেলের যুগে বাংলাদেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টানেলের যুগে বাংলাদেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ খরস্রোতা কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে টোল দিয়ে গাড়িতে করে তিনি টানেল পার হন। 

টানেল উদ্বোধন শেষে আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভার মাঠ শনিবার সকাল থেকেই ভরে উঠেছে কানায় কানায়। সভায় আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালীসহ উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ এই টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন