News71.com
 Bangladesh
 28 Oct 23, 01:54 PM
 139           
 0
 28 Oct 23, 01:54 PM

জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠি চার্জ

জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠি চার্জ

 

 

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর ডাকে মহাসমাবেশে যোগ দিতে আসা দলটির নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে আসার পথে আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

পুলিশের অনুমতি না পেলেও পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার চেষ্টা চালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। যে যেভাবে পেরেছেন, নানা ছদ্মবেশে ঢাকায় পৌঁছেছেন। অনুমতি না পাওয়ার পরেও জামায়াতের মহাসমাবেশ করতে চাওয়ায় নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন