News71.com
 Bangladesh
 28 Oct 23, 11:07 AM
 120           
 0
 28 Oct 23, 11:07 AM

নয়াপল্টন মতিঝিলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নয়াপল্টন মতিঝিলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে মতিঝিলে জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবোর্চ্চ সতর্ক অবস্থানে দেখা গেছে। শনিবার ভোর থেকে জামায়াত নেতাকর্মীরা মতিঝিল এলাকায় অবস্থান নেয়। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। 

 

সকাল সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। কাকরাইল, নাইটঙ্গেল মোড়, বিজয় নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরবাসীর নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন