News71.com
 Bangladesh
 28 Oct 23, 02:24 AM
 170           
 0
 28 Oct 23, 02:24 AM

গণফোরাম থেকে অব্যাহতি নিলেন ড. কামাল হোসেন

গণফোরাম থেকে অব্যাহতি নিলেন ড. কামাল হোসেন

 

 

নিউজ ডেস্কঃ গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

 

এমতাবস্থায় আমি সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি। তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতাকর্মীদের প্রতি আমার সহানুভূতি, সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন