News71.com
 Bangladesh
 28 Oct 23, 02:23 AM
 133           
 0
 28 Oct 23, 02:23 AM

দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল ডিএমপি

দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল ডিএমপি

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেয়া দুই দলকেই সমাবেশ করার ক্ষেত্রে ২০টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। 

 

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ শর্তে দুই দলকে তাদের পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভেন্যু নিয়ে অনিশ্চয়তার মধ্যে সমাবেশের আগের রাতে ডিএমপি এ অনুমতি দিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন