News71.com
 Bangladesh
 27 Oct 23, 07:00 PM
 180           
 0
 27 Oct 23, 07:00 PM

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপিঃ ওবায়দুল কাদের

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপিঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচনে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি। এজন্য সতর্কতা প্রয়োজন। যেকোনো উপায়ে সহিংসতা প্রতিহত করতে হবে। আজ শুক্রবার বিকেলে শান্তি সমাবেশের আগের দিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন