
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার শেষে পোস্ট অপারেটিভে রয়েছেন খালেদা জিয়া। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, যে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন ডাক্তার এসেছেন তা সফল হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন।