News71.com
 Bangladesh
 27 Oct 23, 05:17 PM
 132           
 0
 27 Oct 23, 05:17 PM

নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বিএনপি

নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বিএনপি

 

 

নিউজ ডেস্কঃ নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

 

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বলেছি, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। আর আগামীকাল আমাদের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই।’ মহাসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাজা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন