News71.com
 Bangladesh
 27 Oct 23, 11:36 AM
 164           
 0
 27 Oct 23, 11:36 AM

খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন

খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন

 

 

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৭৮ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার শুরু করেন তারা। সাড়ে ৭টায় সফলভাবে তা সম্পন্ন হয়।

 

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক  গণমাধ্যমকে বলেছেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করেন মার্কিন চিকিৎসক দল। দেড় ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার শেষ করেন সাড়ে ৭টায়।’ গত বুধবার রাতে পৃথক সময়ে ঢাকায় পৌঁছেন মার্কিন এ তিন চিকিৎসক। তারা হলেন- জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রফেসর হামিদ রব জন্স হপকিন্সের কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ। 

 

আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ। ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক ও রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিক্যাল বিশেষজ্ঞ। রাতেই দুজন চিকিৎসক খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে ফের তিন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে যান। আরেকদফা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ‘টিপস’ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন