News71.com
 Bangladesh
 26 Oct 23, 05:08 PM
 183           
 0
 26 Oct 23, 05:08 PM

জনদু‌র্ভোগ এড়া‌তে মা‌ঠে-ময়দা‌নে সমাবেশ চান রওশন এরশাদ

জনদু‌র্ভোগ এড়া‌তে মা‌ঠে-ময়দা‌নে সমাবেশ চান রওশন এরশাদ

 

 

নিউজ ডেস্কঃ জনদু‌র্ভোগ এড়া‌তে সড়‌কের প‌রিব‌র্তে মা‌ঠে-ময়দা‌নে রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে শা‌ন্তিপূর্ণ সভা-সমা‌বেশ কর‌তে দি‌তে পু‌লি‌শের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদ। সংবিধানের আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে বিরাজমান বিরোধ এবং রাজনৈতিক সংকট নিরসনে সকল দলের প্রতিও আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তি‌নি। 

 

বৃহস্প‌তিবার এক বিবৃ‌তি‌তে এসব কথা ব‌লেন বি‌রোধী দল জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ। তি‌নি ব‌লে‌ন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে‌ছে। দেশবাসীর মনে ভয়-আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হ‌য়ে‌ছে। ২৮ অক্টোবর রাজপথে পাল্টাপাল্টি কর্মসূ‌চি জনমনে আতঙ্কও আরও বাড়িয়ে দিয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন