News71.com
 Bangladesh
 26 Oct 23, 05:08 PM
 210           
 0
 26 Oct 23, 05:08 PM

বর্তমান সরকার ‘নির্বাচনকালীন সরকার’ হিসেবে দায়িত্ব পালন করবেঃ আইনমন্ত্রী

বর্তমান সরকার ‘নির্বাচনকালীন সরকার’ হিসেবে দায়িত্ব পালন করবেঃ আইনমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন যখন তপশিল ঘোষণা করবে, তখন থেকেই বর্তমান সরকার ‘নির্বাচনকালীন সরকার’ হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সংবিধান সংশোধনের জন্য ৩০ অক্টোবর আইন মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের আছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ বলে ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। এর প্রেক্ষিতে জাতীয় সংসদ পঞ্চদশ সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের ধারা ফিরিয়ে আনা বা সংবিধান সংশোধনেরও কোনো সম্ভাবনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন