News71.com
 Bangladesh
 26 Oct 23, 05:07 PM
 206           
 0
 26 Oct 23, 05:07 PM

নয়াপল্টনে মহাসমাবেশ আয়োজনে অনড় বিএনপি

নয়াপল্টনে মহাসমাবেশ আয়োজনে অনড় বিএনপি

 

 

নিউজ ডেস্কঃ ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ আয়োজনে অনড় অবস্থানের কথা পুলিশকে জানিয়েছে বিএনপি। সমাবেশের জন্য বিএনপির কাছে সাতটি তথ্য জানতে চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর একটি চিঠি পাঠায়।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়ার পাঠানো এই চিঠিতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধসহ আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়। এই চিঠির উত্তরে বৃহস্পতিবার দুপুরে রুহুল কবির রিজভী পল্টন থানার ওসির কাছে একটি চিঠি পাঠান যাতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন