
নিউজ ডেস্কঃ দেশে প্রায় আট লাখ উচ্চশিক্ষিত নারী-পুরুষ বেকার বসে আছেন। বেকারের হার সবচেয়ে বেশি উচ্চশিক্ষিতদের মধ্যেই। দেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮২ হাজার। আর বেকারত্বের হার ৩ দশমিক ৫৩ শতাংশ। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের শ্রমশক্তি জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। তবে বেকারের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিবিএসের প্রতিবেদনেই বলা হয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার এখন ১২ শতাংশে পৌঁছেছে।