News71.com
 Bangladesh
 26 Oct 23, 05:05 PM
 174           
 0
 26 Oct 23, 05:05 PM

টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

 

 

নিউজ ডেস্কঃ সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে এ সেবা বন্ধ থাকবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে। 

 

ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পর ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন