News71.com
 Bangladesh
 26 Oct 23, 05:04 PM
 136           
 0
 26 Oct 23, 05:04 PM

দুই দলের পালটাপালটি বক্তব্যে বাড়ছে উত্তেজনা

দুই দলের পালটাপালটি বক্তব্যে বাড়ছে উত্তেজনা

 

 

নিউজ ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম রাজনীতির মাঠ। নির্বাচনকালীন সরকার ইস্যুতে যার যার অবস্থানে অনড় থেকে কর্মসূচি, পালটা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও বিএনপি। এরই অংশ হিসাবে ২৮ অক্টোবর একই দিনে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দুদল। কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ক্ষমতাসীন দল ও মাঠের বিরোধী দলের নেতাদের পালটাপালটি বক্তব্যে বাড়ছে উত্তেজনা ও নানা উৎকণ্ঠা। ক্ষমতাসীনরা বলেছেন, আর ছাড় নয়, আক্রমণ হলে পালটা আক্রমণ হবে। অন্যদিকে বিএনপি নেতাদের বক্তব্য-শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত এলে তারাও পাল্টা আঘাত করবে।

 

আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে-এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গয়েশ্বর বলেছেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে। অলিগলি দখল করলে নাকি সব দরজা খুলে যাবে গয়েশ্বর বাবুকে স্বাগত জানাতে। মনে নাই, আপনি কোরাল মাছের ঝোল খেয়ে আসছেন! এবার আপনার কপাল খারাপ। আমরা আটঘাট বেঁধে নেমেছি। অলিগলিতেও পালানোর পথ পাবেন না। বুধবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন