
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দুই দিন ধরে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ বৃহস্পতিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে সাগর পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করেছে৷