News71.com
 Bangladesh
 25 Oct 23, 09:46 PM
 224           
 0
 25 Oct 23, 09:46 PM

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় তিন মার্কিন চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় তিন মার্কিন চিকিৎসক

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় এসেছেন তিন মার্কিন চিকিৎসক। তারা হলেন- ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও হামিদ আহমেদ আব্দুর রব। বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ঢাকায় পৌঁছান তারা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বিএনপির সূত্র জানায়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন