News71.com
 Bangladesh
 25 Oct 23, 09:45 PM
 144           
 0
 25 Oct 23, 09:45 PM

বিনা কারণে ট্রেন থামানোর জরিমানা দুই হাজার টাকা

বিনা কারণে ট্রেন থামানোর জরিমানা দুই হাজার টাকা

 

 

নিউজ ডেস্কঃ বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  বুধবার সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

 

মন্ত্রী বলেন, প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনে 'যদি কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতিত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তা হলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।' এই বিধান রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন