
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এবার আটঘাট বেধে নেমেছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ। ওলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ। থাকবে সতর্ক অবস্থানে। সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপিকে নির্বাচনে চিরতের পরাজিত করতে হবে। বিএনপির নরম কথা জনগণকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। দলটি বারে বারে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।