News71.com
 Bangladesh
 18 Jul 16, 12:58 AM
 413           
 0
 18 Jul 16, 12:58 AM

গণপরিবহনের সংরক্ষিত সিটে অন্য কাউকে বসানো যাবে না'

গণপরিবহনের সংরক্ষিত সিটে অন্য কাউকে বসানো যাবে না'

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে অন্য কাউকে বসানো যাবে না। 'সড়ক পরিবহন আইন ২০১৬'- তে এই ধরনের বিধান যুক্ত হচ্ছে। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য বলেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগরীর প্রতিটি মিনিবাসে ৬টি ও বড় বাসে ৯টি আসন মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে। সংরক্ষিত এসব আসনে অন্য কোনও যাত্রীকে বসানো যাবে না বা বসার অনুমতি দেওয়া যবে না। এজন্য প্রণয়নাধীন ‘সড়ক পরিবহন আইন ২০১৬’ তে একটি উপধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে বর্তমানে মিনিবাসের পরিবর্তে বড় বাস চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মহানগরীতে মিনিবাস ও অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন