News71.com
 Bangladesh
 25 Oct 23, 09:41 PM
 127           
 0
 25 Oct 23, 09:41 PM

অনুমতি দেওয়া জায়গাতেই বিএনপিকে সমাবেশ করতে হবেঃ ডিএমপি

অনুমতি দেওয়া জায়গাতেই বিএনপিকে সমাবেশ করতে হবেঃ ডিএমপি

 

 

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ‘যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।’ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ অনুমতি দিলেও তারা নয়াপল্টনে সমাবেশ করবেন না দিলেও নয়াপল্টনে করবেন। এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমাকে আইনী কাঠামোর মধ্য থেকে কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।’ ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই- আইনী কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ, কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে আমরা সেটিই বলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন