News71.com
 Bangladesh
 25 Oct 23, 01:48 PM
 147           
 0
 25 Oct 23, 01:48 PM

ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে ব্রাসেলস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে ব্রাসেলস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ থেকে ২৬ অক্টোবর ব্রাসেলসে এই ফোরাম অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) মঙ্গলবার ব্রাসেলস সময় ৬টা ৩০মিনিটে জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব ও নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহনখাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে ২০২১ সালের ডিসেম্বরে ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন