News71.com
 Bangladesh
 25 Oct 23, 01:47 PM
 148           
 0
 25 Oct 23, 01:47 PM

ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূল অতিক্রম করে দুর্বল নিম্নচাপে পরিণত

ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূল অতিক্রম করে দুর্বল নিম্নচাপে পরিণত

 

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম শেষ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘূর্ণিঝড়টি শান্ত হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৫) এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে এগিয়ে রাত ১টার দিকে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এতে আরও জানানো হয়েছে, উপকূল অতিক্রম শেষ করে এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের আরও ভেতরে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন