News71.com
 Bangladesh
 18 Jul 16, 12:56 AM
 462           
 0
 18 Jul 16, 12:56 AM

দ্রুতগামী বাসের ধাক্কায় ভ্যান নদীতে, ভাই-বোন নিহত

দ্রুতগামী বাসের ধাক্কায় ভ্যান নদীতে, ভাই-বোন নিহত

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে ভাই-বোন নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তখন এই সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। নিহত ওই দুই ভাই-বোন হচ্ছেন- নীরব (১) ও তার বড় বোন শিলা (১৫)। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশের থেকে জানা গেছে, ঢাকাগামী এনা পরিবহন ও সৌখিন পরিবহনের ওভারটেকিংয়ের সময় রাস্তায় থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে করে ভ্যানটি চালক ও যাত্রীসহ রেলিং ভেঙে বানার নদীতে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই নীরব (১) ও তার বড় বোন এইচএসসি পরিক্ষার্থী শিলা নিহত হয়। এই সময় নিহতদের বাবা কালা চান (৪০), স্ত্রী ও ভ্যানচালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন