News71.com
 Bangladesh
 24 Oct 23, 09:03 PM
 151           
 0
 24 Oct 23, 09:03 PM

কোনো বাধাই মহাসমাবেশ আটকাতে পারবে নাঃ মির্জা ফখরুল

কোনো বাধাই মহাসমাবেশ আটকাতে পারবে নাঃ মির্জা ফখরুল

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো বাধাই ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি যত কিছুই করুক, আমাদের আটকে রাখতে পারবে না। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, আপনি গ্রেফতার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন, কোনোটাই আটকে রাখতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এবারকার আন্দোলন ফলাফলের দিকে যাচ্ছে এবং জনগণের বিজয় অনিবার্য। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সেজন্য ২১ অক্টোবর তারা ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে। তবে পুলিশ এখনও সিদ্ধান্ত দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন