
নিউজ ডেস্কঃ আবারও সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা ও কৃষি মন্ত্রণালয়ের একটি সভায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি’র একটি সভা খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়।