News71.com
 Bangladesh
 24 Oct 23, 04:34 PM
 159           
 0
 24 Oct 23, 04:34 PM

উপকূলীয় ১০ জেলার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা

উপকূলীয় ১০ জেলার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা

 

 

নিউজ ডেস্কঃ প্রবল ঘূর্ণিঝড় ‌‘হামুন’ এর প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় ১০ জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এছাড়া উপকূলীয় এসব জেলার কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন