
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় এবার বিদেশ থেকে চিকিৎসক আসছেন ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আসবেন। তবে, এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
আর বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। তিনি ২ মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার চেষ্টা চলছে।’