News71.com
 Bangladesh
 24 Oct 23, 01:03 PM
 162           
 0
 24 Oct 23, 01:03 PM

ট্রেন দুর্ঘটনাঃ ঢাকার চার হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা

ট্রেন দুর্ঘটনাঃ ঢাকার চার হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা

 

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ  ট্রেন দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর চার হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোর তথা পঙ্গু হাসপাতাল এবং আগারগাঁওয়ে নিউরোসায়েন্স ইনস্টিটিউট। আগত রোগীকে জরুরিভাবে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার রাতে জরুরি এক অনলাইন সংবাদ সন্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। পাশাপাশি দুর্ঘটনার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল ও নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জরুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৭ জন গুরুতর আহত রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৮ জন নিটোর ও ১ জন নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে এসেছে  এবং তাদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন ও হাসপাতাল শাখা থেকে মহাপরিচালকের নেতৃত্বে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে এবং মাঠ পর্যায়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা মনিটরিং করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন