News71.com
 Bangladesh
 24 Oct 23, 01:01 PM
 139           
 0
 24 Oct 23, 01:01 PM

ঘূর্ণিঝড় বুধবার দুপুর নাগাদ ভোলা অতিক্রম করতে পারেঃ আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় বুধবার দুপুর নাগাদ ভোলা অতিক্রম করতে পারেঃ আবহাওয়া অধিদপ্তর

 

 

নিউজ ডেস্কঃ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। মঙ্গলবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

এতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ আজ মঙ্গলবাল সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫  কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন