News71.com
 Bangladesh
 24 Oct 23, 11:07 AM
 151           
 0
 24 Oct 23, 11:07 AM

বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন

বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন

 

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে আবার সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। এবার বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ‘হামুন’। ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আবার যে কোনো মুহূর্তে গতি বদলে বড় ক্ষতি বয়ে আনতে পারে-সেই শঙ্কা মাথায় রেখে উপকূলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল সোমবার বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী‌ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় এটি দুর্বল হয়ে ফের নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ গতকাল রাতেই বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। আগামী দুই দিন উপকূলসহ সারাদেশে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। দেশের তিনটি বন্দর ও উপকূলে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানী‌ ঢাকায় গতকাল দুপুর ১টার দিকে একপশলা বৃষ্টি হলেও আড়াইটার পর মুষলধারে বৃষ্টি হয়েছে।‌‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন