News71.com
 Bangladesh
 23 Oct 23, 09:24 PM
 155           
 0
 23 Oct 23, 09:24 PM

পুলিশ উঠিয়ে এজিবি’র এসকর্ট সুবিধা নিলো মার্কিন দূতাবাস

পুলিশ উঠিয়ে এজিবি’র এসকর্ট সুবিধা নিলো মার্কিন দূতাবাস

 

 

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের গমনাগমনের নিরাপত্তায় এসকর্ট সুবিধা দিতে শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সর্বপ্রথম পুলিশি এসকর্ট সুবিধা বাতিল করে আনসার বাহিনীর বিশেষায়িত গার্ড ব্যাটালিয়নের (এজিবি) সদস্যদের নিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। ১৬ সদস্যের একটি এজিবি ইউনিট গত ২২ অক্টোবর থেকে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে কাজ শুরু করেছে। দায়িত্ব পালনের আগে গত ১৫ ও ১৯ অক্টোবর দু’দিন এজিবি ইউনিটটি মার্কিন দূতাবাসে একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নেন।

 

জানা যায়, গত ১১ অক্টোবর মার্কিন দূতাবাসের নিরাপত্তা বিশেষজ্ঞ একটি দল মার্কিন রাষ্ট্রদূতের শারীরিক নিরাপত্তা, ভেহিকুলার মুভমেন্ট ও রুট প্রটেকশনের দায়িত্ব এজিবি সদস্যদের মাধ্যমে নেওয়ার বিষয়ে সম্মত হন এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে মার্কিন দুতাবাসের পক্ষে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা এবং আনসার বাহিনীর পক্ষে একজন পরিচালক স্বাক্ষর করেন। এ ছাড়া আরও বিদেশি মিশন থেকে এজিবি সদস্যদের দিয়ে এসকর্ট সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি মিশন থেকে যোগাযোগও করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন