News71.com
 Bangladesh
 23 Oct 23, 09:24 PM
 127           
 0
 23 Oct 23, 09:24 PM

আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার

আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার

 

 

নিউজ ডেস্কঃ অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ সোমবার সংসদে উঠেছে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান।

 

ফখরুল ইমাম বলেন, পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসার বাহিনীকে দেওয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান।  জাপা সদস্যের আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। এতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করতে হলে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকেও মোতায়েন করতে হবে। পরে কন্ঠভোটে ফখরুল ইমামের দাবি নাকচ হয়ে যায়। বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন