News71.com
 Bangladesh
 23 Oct 23, 09:22 PM
 129           
 0
 23 Oct 23, 09:22 PM

মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাঃ বাংলাদেশ রেলওয়ে

মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাঃ বাংলাদেশ রেলওয়ে

 

নিউজ ডেস্কঃ সোমবার দুপুর আড়াইটার দিকে ভৈরবে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মালবাহী ট্রেনের ধাক্কায় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন