
নিউজ ডেস্কঃ চলমান দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন। তিনি বলেছে, ‘বিশেষ নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে র্যাব।’ আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়মিত পরিদর্শন গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত ১৬ অক্টোবর থেকে র্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে ৪ হাজারের বেশি সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।’