
নিউজ ডেস্কঃ এবি ব্যাংক থেকে ৩২৫ কোটির বেশি অর্থ তসরুপের অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (এসিসি) মামলা দায়ের করেছে ।
দুদকের সহকারী পরিচালক মানিকলাল দাস গতকাল রাতে নগরীর ডাবলমুরিং থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত অন্যরা হলো- আসলামের ছোট ভাই এবং রাইজিং স্টিলের পরিচালক জসিম উদ্দিন চৌধুরী এবং আমজাদ হোসেন চৌধুরী, আসলামের স্ত্রী এবং একই প্রতিষ্ঠানের পরিচালক জামিলা নাজনিন মাওলা, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের (বিবি) জেনারেল ম্যানেজার (জিএম) (একাউন্ট অ্যান্ড অডিট বিভাগ) বদরুল হক খান ।
তিনি এই অপরাধ সংঘটিত হওয়ার সময় এবি ব্যাংকের প্রধান শাখায় ঋণ বিভাগের প্রধান এবং উপ-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদক ইতোমধ্যেই এ মামলায় গতরাতে ঢাকা থেকে বিবি জিএম বদরুল হক খান এবং চট্টগ্রাম থেকে রাইজিং স্টিল মিলের পরিচালক জসিম উদ্দিনকে আটক করা হয়েছে ।
ব্যাংক সূত্র জানায়, আসলাম চৌধুরী শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি রাইজিং স্ট্রিলের বিপরীতে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ২০১১ সালে কোন গ্যারান্টি ছাড়া ৩৭৭ কোটি টাকা ঋণ নেয়। সে মাত্র ৫১.৮০ কোটি টাকা এ পর্যন্ত ফেরত দিয়েছে। বাকি ৩২৫ কোটি টাকা তসরুপ করেছে। আসলাম চৌধুরীকে পুলিশ ঢাকা থেকে ১৫ই মে গ্রেফতার করেছে এবং পরে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উৎখাতের চক্রান্তের অভিযোগে দেশদ্রোহী মামলা দায়ের করা হয় ।