News71.com
 Bangladesh
 17 Jul 16, 08:51 PM
 426           
 0
 17 Jul 16, 08:51 PM

এডিবির সাথে ২৭৫ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর ।।

এডিবির সাথে ২৭৫ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাথে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের এক ঋণ চুক্তি করেছে ।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে ইআরডি’র জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন এবং বাংলাদেশে এডিবি’র আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) ৪০৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এরমধ্যে এডিবি সহজ শর্তের ঋণ হিসেবে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার দিবে।

এ ব্যাপারে এডিবি’র আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি জানান, ঢাকা নগরী দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং নিরাপদ খাবার পানির চাহিদাও বাড়ছে।’ তিনি আরও বলেন, এই পানি ঢাকার ৭০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী মূল্যে পানি পরিসেবা পাবে ।

এ ব্যাপারে প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী আবদুস সালাম বাসস’কে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা নগরীর বাসিন্দারা ২৪ ঘন্টা নিরাপদ খাবার পানির সরবরাহ পাবেন। তিনি বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, ঢাকায় পানি সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, টেসই ও জলবায়ুর উপযোগি করে গড়ে তোলা। এর ফলে ঢাকা ওয়াসার পানি বন্টন ব্যবস্থা, সেবা প্রদান এবং ঢাকা ওয়াসার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন